জোড়া ধর্ষণ মামলায় ২০ বছরের
কারাদন্ডাদেশপ্রাপ্ত ভারতের ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের পালিত কন্যা
হানিপ্রীত ইনসান সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে
নির্দোষ দাবি করেছেন। বাবা রাম রহিমও নির্দোষ বলে দাবি তার। পাশাপাশি তিনি
জানিয়েছেন, খুব শীঘ্রই তিনি পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে আত্মসমর্পণ করবেন।
রাম রহিমকে যে দিন পঞ্চকুলার আদালতে নিয়ে যাওয়া হয়, সেদিন তার সঙ্গে ছিলেন
পালিত কন্যা হানিপ্রীত। রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পরেই পঞ্চকুলায়
ব্যাপক তাণ্ডব চালায় ডেরা সচ্চা সৌদার ভক্তরা। সেই তাণ্ডব হানিপ্রীতের
নির্দেশেই হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এ প্রসঙ্গে হানিপ্রীত বলেন, "আমাকে যে ভাবে উপস্থাপিত করা হয়েছে, তাতে এখন
নিজেকেই নিজে প্রচণ্ড ভয় পাচ্ছি। চূড়ান্ত মানসিক চাপে রয়েছি। কী করব বুঝতে
পারছি না।" পাশাপাশি তিনি বলেন, "আমি একা মেয়ে। আর এত নিরাপত্তা ব্যবস্থা।
আমাকে প্রশাসন অনুমতি না দিলে কী ভাবে আদালত চত্বরে যেতাম। কী ভাবেই বা
বাবার সঙ্গে চপারে উঠতাম। ওরাই আমাকে অনুমতি দিয়েছিলেন। আমি কোথায় ছিলাম,
তাণ্ডবের সময়! আর বাবাকে দোষী সাব্যস্ত করার পর ভীষণ ভেঙে পড়ি। কী ভাবে
আমি জড়িত থাকব বলুন তো?"
রাম রহিমের সঙ্গে পালিত কন্যা হানিপ্রীতের সম্পর্ক নিয়ে প্রচুর বিতর্ক
রয়েছে। তা নিয়ে হানিপ্রীত ভীষণ হতাশ। একজন মেয়ের সঙ্গে তাঁর বাবার
স্বাভাবিক সম্পর্ক নিয়ে এ ভাবে কাদা ছোড়াটা মোটেই ভাল চোখে নিচ্ছেন না
তিনি। তাঁর ভাষায়, "আমি বুঝতে পারছি না। বাবা-মেয়ের এমন পবিত্র সম্পর্ককে
এরা কোথায় নামিয়েছে! আমি জানতে চাই, এক জন বাবা তার মেয়ের মাথায় হাত রাখে
না? এক জন মেয়ে তার বাবার কাছে যায় না?" তবে তিনি তার প্রাক্তন স্বামী
বিশ্বাস গুপ্তকে নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। সূত্র: আনন্দবাজার
Showing posts with label Entertainment. Show all posts
Showing posts with label Entertainment. Show all posts
Tuesday, October 3, 2017
Monday, October 2, 2017
নায়ক এবং ভিলেন, দুই চরিত্রেই হৃতিক
অনলাইন ডেস্ক : সারা বিশ্বে নাটক সিনেমায়
ডাবল চরিত্রে অভিনয় করতে দেখা যায় অনেক বাঘা অভিনয় শিল্পীকে। এবার ডাবল
চরিত্রে অভিনয় করেছে হৃতিক রোশন। অবশ্য এর আগে ধুম সিরিজে একটি সিনেমা বেশ
কয়েকটি চরিত্রে অভিনয় করেছিলো হৃতিক। তবে সে চরিত্রগুলো ছিলো শুধুই ভিলেন
চরিত্রে। এবার হৃতিক রোশন একই ছবিতে নায়ক ও ভিলেনের ভূমিকায় দেখা যাবে।
ডেকান ক্রনিকালের খবর অনুযায়ী, ‘কৃষ ৪’-এ নাকি হিরো ও ভিলেন দুই ভূমিকাতেই
দেখা যাবে হৃতিককে। সূত্রের খবর, ব্যক্তিত্বের পজিটিভ ও নেগেটিভ দুই দিকই
দেখাতে চান হৃতিক। সে কারণে এ ছবিতে দুই ভূমিকাতেই দেখা যাবে অভিনেতাকে।
যদিও হৃতিক নিজে এখনও এ নিয়ে মুখ খোলেননি।
তবে এই সম্ভাবনার কথা স্বীকার না করলেও একেবারে উড়িয়ে দেননি পরিচালক রাকেশ
রোশন। তাঁর কথায়, আরও একটা কৃষ নিয়ে চিত্রনাট্য লেখাটা সহজ নয়। এতে সময়
লাগে। কিন্তু আমরা কৃষ নিয়ে আরও একটা ছবি তো করবই। তার কাজ চলছে।
দেড়মাস পর্যবেক্ষণে থাকতে হবে ডিপজলকে
অনলাইন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা
ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজলের হার্টে একটি ব্লক ধরা পরেছে এবং সেখানে
রিং পরানো হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট
এলিজাবেথ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার হার্টে এই রিং সংযোজন করা
হয়। সাংবাদিকদের এসব তথ্য জানান নির্মাতা মনতাজুর রহমান আকবর।
তিনি অারও জানান, ডিপজলের বর্তমান অবস্থা অনেকটা ভালো। তবে চিকিৎসকের
তত্ত্বাবধানে পর্যবেক্ষণকালীন সময়টা সিঙ্গাপুরেই কাটাতে হবে তাকে।
গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডিপজলকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে
ভর্তি করা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তার ফুসফুসে পানি জমেছিল। এ
কারণে চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটিতে (সিসিইউ) ভর্তি করেন।
এরপর উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে
সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তার স্ত্রী জবা ও
মেয়ে ওলিজা মনোয়ার।
ফের বায়োপিকে প্রিয়াঙ্কা
ফের বায়োপিকে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া।
বক্সার মেরি কমের বায়োপিকে অভিনয় করে সবার নজর কাড়ার পর এবার এটি তার
দ্বিতীয় বায়োপিক সিনেমা। এর আগের করা বায়োপিক বলিউডের সেরা বায়োপিকগুলির
মধ্যে প্রথম সারিতে স্থান পায় ‘মেরি কম’। এবার তিনি বিখ্যাত বিউটিসিয়ান
শাহনাজ হুসেন এর বায়োপিকে অভিনয় করবেন। এমনটাই গুঞ্জন উঠেছে সিনে পাড়ায়। আর
যেটি পরিচালনা আগ্রহ দেখিয়েছেন চলচ্চিত্র নির্মাতা পূজা বেদী।
ফার্স্টপোস্টের খবর অনুযায়ী, এই ছবির কাহিনি তৈরি হবে শাহনাজের মেয়ে
নিলোফার করিম ভয়ের লেখা তার মায়ের আত্মজীবনীকে অবলম্বন করে। ‘ফ্লেম: দ্য
ইন্সপায়ারিং লাইফ অব মাই মাদার’ বইটি থেকেই ছবির চিত্রনাট্য তৈরি হবে।
আমিরের ‘রং দে বাসন্তী’ ছবির চিত্রনাট্যকার কমলেশ পাণ্ডে এই নতুন ছবির গল্প
লেখা শুরু করে দিয়েছেন বলে বলিউড সূত্রে জানা যায়।
শাহনাজ হুসেনের চরিত্রের জন্য করিনা কপূর, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালন
এবং ঐশ্বরিয়া রাই বচ্চনকে ভাবা হয়েছিল। তবে হুসেনের ইচ্ছে অনুযায়ী শেষ
পর্যন্ত নাকি প্রিয়ঙ্কা চোপড়াকেই বেছে নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে
প্রিয়াঙ্কা এখনো কোনো মন্তব্য করেননি।
Subscribe to:
Posts (Atom)



